# Tags

পাঁচবিবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউ টিন  বিতরণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :১৯ মে/জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সম্প্রতি সময়ে ঘটে যাওয়া ঝড়বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য সরকারি উদ্যোগে বিনামূল্যে ঢেউ টিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১’বান্ডিল (৮ পিস) ঢেউটিন, মেরামতের জন্য ৩ হাজার টাকার চেক ও শুকনো খাবার দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এসব সরকারি সহায়তার অনুদান তুলে দেন। ৩’টি ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ২’বান্ডিল করে ঢেউ টিন দেওয়া হলেও ১৭’টি পরিবারের সবাইকে ১’বান্ডিল ঢেউ টিন, ৩ হাজার টাকা ও শুকনো খাবার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মোঃ আবু বক্কার সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলি, কার্যালয়ের অফিস সহকারী মোঃ জুয়েল রানা ও কার্য সহকারী মোঃ ওসমান গনি।